শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৩ পিএম, ২০২০-১১-০২
বাঁশখালীর চাম্বল এলাকায় ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক ঘটনার পর থেকে পালিয়ে যান। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে মামলাও দায়ের করেন। ১২ দিন পলাতক থাকার পর অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের হাতে আটক হয়েছেন ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক। কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন পাওন্নারপুল এলাকায় মোজাম্মেল হকের বেয়াই’র বাড়ি (ছেলের শ্বশুর বাড়ি) থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোজাম্মেল হক বাঁশখালী থানাধীন চাম্বল এলাকার আব্দুল মজিদের ছেলে বলে জানিয়েছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ১১ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে কুমিল্লা থেকে আটক করা হয়েছে। তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর চাম্বল এলাকায় একটি ফোরকানিয়া মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুর পিতা মামলা দায়ের করলে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোজাম্মেল হক পালিয়ে যান। কুমিল্লা দেবিদ্বার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে গিয়ে আত্মগোপন করেন মোজাম্মেল হক। তাকে সেখানে অভিযান চালিয়ে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited