শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:২০ পিএম, ২০২৬-০২-০৭
চট্টগ্রাম ১৪ চন্দনাইশ ( সাতকানিয়া আংশিক ) আসনের বৃহত্তর সুন্নিজোট মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর মোমবাতি প্রতীকের সমর্থনে চন্দনাইশ সাতকানিয়া আংশিক নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। মুহাম্মদ আবদুল্লাহ হোসাইনের সভাপতিত্বে মাওলানা সোলাইমান ফারুকীর নেতৃত্বে বিশাল মিছিল নুরু মার্কেট,ভোর বাজার,আমিন সেন্টার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়। মোমবাতি প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম কর্মকর্তা মুহাম্মাদ কলিমউদ্দিন ও আবদুল আউয়াল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সাতবাড়ীয়া ইউনিয়নে মাওলানা সোলাইমান ফারুকীর সমর্থনে বিশাল মিছিল সহকারে মহুরি হাট নাজির হাট সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ দিন ব্যাপী চলে। গণসংযোগে নেতৃত্ব দেন যথাক্রমে আবু বকর রানা,আইয়ুব তাহেরী,মুসরেহ উদ্দিন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একইদিন হাশিমপুর ইউনিয়নে বিশাল মিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
ভান্ডারীপাড়া,বড় পাড়া,নাসির মুহাম্মদ পাড়া,জোড়া পুকুর পাড়,বহদ্দার পাড়া,খানহাট রেলওয়ে ষ্টেশন, জিরি বটতল,কড়ল্যামুড়া, খুনিয়া পাড়ায় ব্যাপক গণ সংযোগ মাওলানা আবুল কাশেম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এম পি পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকী সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, মাওলানা ফয়েজ উল্লাহ,অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ মাওলানা, মাওলানা আহমদুল্লাহ ফোরকান, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মাওলানা নসির উদ্দিন, মাওলানা আবদুল খালেক,মাওলানা আবদুল খালেক,মাওলানা আবদুল হাকিম,শাহাদাত হোসাইন, আবদুর রহিম ওয়াহিদুর রহমান প্রমূখ। এছাড়াও বরকল,বরমা,চন্দনাইশ পৌরসভা,দোহাজারী পৌরসভায়ও ব্যপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন আগামী ১২ তারিখ দলমত নির্বিশেষে চন্দনাইশ সাতকানিয়া বাসীকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited