শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:০২ পিএম, ২০২২-০২-২০
কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩৩ হাজার ইয়াবাসহ এক পাচারকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তি হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার ছোট আঁচড়া এলাকার মো. সোহরাব হোসেনের ছেলে মোঃ আজমির আলী (৩১) ।
টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, গতকাল শনিবার ভোরে টেকনাফ পৌরসভার নাইটং পাড়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
তৈমুর বলেন, মাদকের বড় একটি চালান পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কে কক্সবাজারমুখী একটি কভার্ডভ্যানের গতিবিধি সন্দেহজনক দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
এ সময় কভার্ডভ্যান থেকে নেমে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।”পরে কভার্ডভ্যানে তল্লাশি করে ১ লাখ ৩৩ হাজার ইয়াবা পাওয়া যায় বলে কোস্টগার্ডের এ কর্মকর্তার ভাষ্য।
তিনি বলেন, পাচারকাজে ব্যবহৃত কভার্ডভ্যানটি জব্দ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited