শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৬:০১ পিএম, ২০২০-০৯-২২
বান্দরবানে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে মটর সাইকেল চোরচক্র। ২ সপ্তাহে বান্দরবান সদরে চুরি হয়ে যায় ৩ মটর সাইকেল। চলতি মাসের গত ৪ থেকে ১৮ সেপ্টেম্বর এই ১৪ দিনে বান্দরবান সদরে চুরি হয় ৩ মটর সাইকেল। সুত্রে জানা যায় চলতি মাসের ৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাত টায় বান্দরবান পৌরসভার সামনে বার্মিজ সামগ্রী দোকানের মালিক মোহাম্মদ জসিম উদ্দিনের এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১৪-২৬১৪) মোটর সাইকেলটি পৌরসভার সামনে থেকে চুরি হয়। ১৮ সেপ্টেম্বর দুপুর দেড় টায় বান্দরবান ব্রিগেড এলাকার সামনে জোসনার মোড় এলাকায় রাস্তার উপর বাসার সামনে হতে বান্দরবান পৌর ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর এর স্বামী সত্যজিৎ তংচংগ্যার ডিসকভার ১৩৫ (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১১-২৭০১) মোটর সাইকেলটি চুরি হয়। একই দিন বিকাল ৫ টায় বান্দরবান বাজার পৌরসভা মার্কেটে চাকুরিরত হ্লা থোয়াই মার্মার এপাচি আর টি আর (যার রেজিঃ নাম্বার - চট্রমেট্রো ল- ১৩-৪৪১৪) মোটর সাইকেলটি পৌরসভা মার্কেট সংলগ্ন কামাল বোডিং এর সামনে থেকে চুরী হয়। উক্ত চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই বান্দরবান সদর থানায় অভিযোগ করেছেন বলে জানান ক্ষতিগ্রস্তরা। তবে এনিয়ে স্থানীয়দের মাঝেও বাইক চুরি যাওয়ার আতংক বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান মটর সাইকেল চোরদের আইনের আওতায় আনতে সর্বাত্বক প্রচেষ্টা চালানো হচ্ছে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited