চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেরিটাইম ওয়ার্ল্ডে আরেক নতুন অধ্যায়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :    |    ০১:০৬ পিএম, ২০২২-০৫-২১

মেরিটাইম ওয়ার্ল্ডে আরেক নতুন অধ্যায়ে বাংলাদেশ

 ইতালির পর এবার চট্টগ্রাম বন্দর থেকে ‘মেড ইন বাংলাদেশ’র তৈরি পোশাক নিয়ে সরাসরি যাচ্ছে ইংল্যান্ডের লিভারপুল পোর্টে।

শুক্রবার (২০ মে) দুপুর ১২টায় ‘এমভি এএমও’ নামের জাহাজটি এ রুটের প্রথম জাহাজ হিসেবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দরের সিসিটি ১ নম্বর জেটি থেকে। জাহাজটির লোকাল এজেন্ট ফনিক্স শিপিং লিমিটেড।  

বন্দরের টার্মিনাল ম্যানেজার মো. কুদরত-ই-খুদা দৈনিক আমাদের চট্টগ্রামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দরের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ থেকে সরাসরি ইংল্যান্ডে কনটেইনার শিপ যাত্রা শুরু করলো। এসব কনটেইনারের বেশিরভাগই আরএমজি পণ্য। বাকিগুলোতে পাটজাত পণ্য রয়েছে।  
 
বন্দরের সিসিটি, এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেকের ক্যাপ্টেন তানভীর বলেন, ১০০ কনটেইনারে ১৮২ টিইইউস নিয়ে ‘এমভি এএমও’ বেলা সাড়ে ১১টার দিকে সিসিটি ১ জেটি ছেড়ে গেছে। জাহাজটি বার্থিংয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জাহাজটি বন্দর ছেড়ে গেছে।  

ফনিক্স শিপিং লিমিটেডের পরিচালক (অপারেশন) মইনুল ইসলাম আলম বলেন, আমরা আশা করছি ২৩ দিনে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি ইংল্যান্ডের লিভারপুল পোর্টে পৌঁছাবে। যে কনটেইনার আমরা ২৩ দিনে পৌঁছাতে পারছি তা স্বাভাবিক নিয়মে সিঙ্গাপুর হয়ে ইংল্যান্ড যেতে কমপক্ষে ৪০-৫০ দিন লাগতো। সরাসরি জাহাজ চালু হওয়ায় এ রুটে ভাড়া যেমন কমবে তেমনি লিড টাইম কমে যাবে পোশাক রফতানিকারকদের। ফলে অর্থনীতিতে যেমন গতি আসবে, দেশের সুনাম বাড়তে তেমনি আরএমজি খাতের উদ্যোক্তারা প্রতিযোগী দেশের সঙ্গে টিকে থাকার বিষয়টি নিশ্চিত হবে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এএমও জাহাজটি চীন থেকে আসার পথে ৫৬২ টিইইউ’স খালি কনটেইনার নিয়ে এসেছিল। যাওয়ার সময় ১৮২ টিইইউস রফতানির কনটেইনার নিয়ে গেছে। আমাদের প্রিন্সিপাল চট্টগ্রাম-ইংল্যান্ড রুটে তিনটি জাহাজ পরিচালনা করবে। ১০-১২ দিন পর পর একটি জাহাজ ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর