শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:১৪ পিএম, ২০২৪-১২-১৭
নগরীর জামালখানস্থ চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম এম নুরুল আবসার।
সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-আহ্বায়ক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিআইইউ’র জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় অনুষদের শিক্ষক অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ, সিআইইউ’র প্রক্টর ড. ইমন কল্যান চৌধুরী, স্কুল অব ল এর সহকারী ডীন নাজনীন আক্তার, এবং অপারেশন্স এন্ড মেইন্টেনান্স এর পরিচালক কুমার দোয়েল দে প্রমূখ।
বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণের সোপান হিসেবে অন্তরে লালন করতে হবে। আলোচনায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করার উপর গুরুত্বারোপ করা হয়।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited