চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা

বিনোদন ডেস্ক :    |    ০৬:২১ পিএম, ২০২২-০১-২৪

দীঘির কাছে ভোট চাইলেন তার বাবা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনের বাকি মাত্র আর চার দিন। দুই প্যানেলের সদস্যরা নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্যাপক আকারে।


নির্বাচনি আমেজে মুখর গোটা এফডিসি। চারদিক থেকে একটি অনুরোধ— ভোট চাই। 
একটি ভোট যেন সোনার হরিণ।  আর কথা বেশ জানেন মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা সুব্রত।

নিজের মেয়ে প্রার্থনা ফারদিন দীঘির কাছে ভোট চাইলেন তিনি। রোববার বিকালে এফডিসিতে সাংবাদিকদের সামনেই দীঘির কাছে আনুষ্ঠানিকভাবে ভোট চান তার বাবা সুব্রত।

উল্লেখ্য, গত বছর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় দীঘির।  যদিও এর আগে দেড় ডজন সিনেমায় অভিনয় করেছেন।  আর সে সবই শিশুশিল্পী হিসেবে।  যে কারণে এতদিন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন না তিনি। এবারই সংগঠনটির সদস্য হয়েছেন। এবারই প্রথম ভোট দেবেন এই তরুণ নায়িকা।

প্রথমবারের মতো ভোটার হওয়া মেয়ে দীঘিকে রোববার সুব্রত বলেন, ‘প্রার্থনা ফারদিন দীঘি, তুমি এবার প্রথম ভোটার হয়েছ। তুমি জানো যে সহসাধারণ সম্পাদক পদে সুব্রত নামে এক শিল্পী দাঁড়িয়েছে। তিনি তোমার কী হয়, তা জানার দরকার নেই। তুমি এবার প্রথম ভোটার হিসেবে সুব্রতকে তোমার ভোট প্রদান করবে। এটিই আমি মনেপ্রাণে কামনা করি।’

বাবার এমন ভোট চাওয়া নিয়ে দীঘি বলেন, ‘বাবাকে আমি কখনও নির্বাচনে হারতে দেখিনি। তিনি সবসময় তার কর্মগুণে জয়ী হয়েছেন। আমি মনে করি আমার ভোট চাওয়ার জন্য বাবা জিতে যায় এমনটি নয়। তিনি সবার পছন্দের মানুষ। তাকে আপন মনে করে প্রতিবার সবাই ভোট দেয়।’

প্রসঙ্গত শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখা দীঘির নায়িকা হিসেবে প্রথম সিনেমা দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’, যা গত বছর মুক্তি পায়। চলতি বছরের ২ এপ্রিল মুক্তি পেয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সব মিলিয়ে হালের ব্যস্ততম নায়িকা দীঘি।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর