শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:৪০ পিএম, ২০২৫-০৫-২২
মামুনুর রশিদ সেলিম
চট্টগ্রাম শহরের চান্দগাঁও আবাসিক এলাকায় বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ গুমের চেষ্টার অভিযোগে ছোট ভাই ও তার স্ত্রীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২২ মে দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে। চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে নিজের বাসায় খুন হন মো. সাহেদ (৩৫)। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চান্দগাঁও থানা পুলিশ সাহেদের ছোট ভাই মো. জাহেদ (২৭) ও তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওহিকে (২৬) গ্রেফতার করে।
নিহত সাহেদের পিতা জালাল আহম্মদ ও মাতা শাকেরা খাতুন। তার গ্রামের বাড়ি রাউজান থানার নোয়া পাড়ায় হলেও বর্তমানে তিনি চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আসামিদের আটক করেছি এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।"
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited