শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৪:০৩ পিএম, ২০২১-১১-২৭
চট্টগ্রামের আনোয়ারায় এক লাখ ২৮হাজার ৫০পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় জব্দ করা হয় এক লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯০হাজার টাকা। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সাগর তীরবর্তী রায়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৪৫) আনোয়ারা থানার খোদ্দগহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের ছেলে। শনিবার র্যাব-৭ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, মাদক ব্যবসার খবর পেয়ে শুক্রবার সকালে আনোয়ারার রায়পুর এলাকায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল মান্নান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার বাড়ির খাটের নিচ থেকে ৩ কোটি ৯০ লাখ টাকার ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited