চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১৯ পিএম, ২০২৫-১২-০৩

শাহ আমানত বিমানবন্দরে অগ্নিনির্বাপণ মহড়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ‘লাগা’ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় এ আগুন লাগে। তবে সত্যিকার আগুন নয়। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্ট এর কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে স্থানীয়ভাবে বিমানবন্দরের কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে মাঝারি স্কেলের এক অগ্নিনির্বাপণ মহড়ায় এ আগুন নির্বাপণের দৃশ্য দেখানো হয়।
এতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার শাখা, বিমানবন্দর এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম, বিমানবন্দরের মেডিকেল টিমসহ অন্যান্য স্টেকহোল্ডাররা অংশ নেন।
ফায়ার মহড়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর, বিমানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিনসহ বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহড়ায় দেখানো ওই অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্যে দেখানো হয়- বিমানবন্দরের কার্গো ওয়ার-হাউস সংলগ্ন স্থানে থাকা পরিত্যক্ত ময়লাতে আকস্মিক ধরে যাওয়া আগুন মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ার উপক্রম হয়। এসময় বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার থেকে আগুন লাগার খবরটি জানানো হলে দ্রুত বিমানবন্দর ফায়ার টিম, বাংলাদেশ বিমানবাহিনী, নৌ বাহিনী, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে বলেন, শাহ আমানত এয়ারপোর্টের অগ্নি নির্বাপণ কাজে নিয়োজিত জনবল, যানবাহন ও ইকুইপমেন্ট এর কার্যকারিতা ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি মাঝারি স্কেলের মহড়া চালানো হয়েছে। বিমানবন্দরের কার্গো ওয়ার হাউস সংলগ্ন স্থানে অগ্নি নির্বাপণ মহড়া চলে। সবকিছু পরিকল্পনা মাফিক সম্পন্ন হয়েছে। আগুনেও মহড়ার স্ক্রিপ্ট সময় অনুযায়ী নির্বাপণ করা হয়।
 

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর