শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৩:৫০ পিএম, ২০২০-০৯-১২
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৪মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট, ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার আলী আহম্মদের পুত্র ইব্রাহীম(২২), কক্সবাজার সদরের ইসলামপুর এলাকার রশিদ আহমদের পুত্র জাহেদ হোসেন(২২), ঢাকা গোলশান ছোলমাইদ পুর্ব পাড়ার মহির উদ্দিনের পুত্র মনির হোসেন(৩২) ও পশ্চিম কলাউজান করাইল্যা পুকুর পাড় চাচী রাম কান্তি নাথের পুত্র সজিব কান্তি নাথ(৩০)। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম এসআই আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে প্রাইভেট কারে তলাশী চালিয়ে ইব্রাহীম,জাহেদ, মনিরের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা ০৯নং ওয়ার্ড গরম মসজিদ এর সামনে টংকাবতী সড়কে উপর অভিযান চালিয়ে ২০(বিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সজীব কান্তি নাথকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক ০২টি মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited