শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:১৪ পিএম, ২০২৫-০৬-০১
‘আসুন উদযাপন করি দুধের শক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। সিভাসু’র ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার নেতৃত্ব দেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে সিভাসু’র ডেইরি সাইন্স ল্যাবে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও দুগ্ধ পান কর্মসূচি। ডেইরি ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন।
সঞ্চালনা করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: সোহেল আল ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতি বছর ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। দুধ একটি পরিপূর্ণ খাদ্য, এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও খনিজ পদার্থ, যা আমাদের দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এর গুরুত্ব অপরিসীম।’
তিনি আরও বলেন, ‘উন্নত দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও গবাদি পশুর সুষম খাবার নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।’
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. হুমায়ুন কবির বলেন, ‘দুধে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট থাকলেও এতে থাকা শর্ট ও মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড অনেক ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়।’
আলোচনাসভা শেষে একসঙ্গে দুগ্ধ পান করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited