চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তথ্য প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান – ব্যারিস্টার ফুয়াদ

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:৩০ পিএম, ২০২৫-০৭-১৭

তথ্য প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখার আহ্বান – ব্যারিস্টার ফুয়াদ

তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের চলমান অনশনে সংহতি জানিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “তথ্য আপারা ৫১ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের যৌক্তিক দাবিদাওয়া আমরা সরকারকে জানিয়েছি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কর্ণপাত করছে না। তথ্য আপারা রাষ্ট্রীয় বৈষম্যের শিকার, এটি এখনই বন্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব ও জনগণের সঙ্গে চুক্তি ভুলে গেছে। নতুন বাংলাদেশে সরকারের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক গড়ে তুলতে হবে।”

আজ দুপুর ২টায় তথ্য আপাদের চলমান আন্দোলনে সংহতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য আপাদের রিটকারী আইনজীবী সালাহউদ্দিন আহমেদ দোলনও বক্তব্য রাখেন।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “এই প্রকল্পটি ২০১৭ সাল থেকে বর্ধিত হতে হতে এখন বন্ধ করে দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। আমরা জেনেছি, তথ্য আপা প্রকল্প বাতিল করে নতুন করে সাড়ে নয়শ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। প্রকল্পের লুটপাটের কাহিনি ফাঁস হওয়ার আশঙ্কায় আমলারা এটি আর চালু রাখতে চাইছে না। পিডি-ডিপিডি পর্যায়ের লুটপাট ঢাকতেই নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। নতুন প্রকল্প মানেই নতুন করে ভাগাভাগি। আওয়ামী আমলারা লুটপাটের মহোৎসব করতেই তথ্য আপা প্রকল্পের পরিবর্তে নতুন প্রকল্পের উদ্যোগ নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই তথ্য আপা প্রকল্পের দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিন এবং প্রকল্পটি চালু রাখার ব্যবস্থা করুন।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পে অনেকে আওয়ামী থেকে রিক্রুট – এমন অভিযোগ তুলে এটিকে বন্ধ করা হচ্ছে। অথচ ২০০০ কর্মচারীর মধ্যে মাত্র ৭০ জন আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। এই ঠুনকো অভিযোগে একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাতিল করা কতটা যুক্তিসঙ্গত? তাহলে আওয়ামী সরকারের সময়ে যারা ডিসি-এসপি হয়েছে তাদের বহিষ্কার করা হচ্ছে না কেন? আওয়ামী আমলে সব নিয়োগ বাতিল করছেন না কেন?

তথ্য আপারা মফস্বলে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে অনলাইনে ফরম পূরণ শেখায়, বয়স্ক ভাতা ও নিবন্ধন পদ্ধতি শেখায়। তাদেরকে গত কয়েক বছর ধরে কম বেতন দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাতা থেকেও বঞ্চিত করা হচ্ছে। এসব অর্থ কর্মকর্তাদের পকেটে গেছে। প্রতিটি টাকা হিসাব করে ফেরত দিতে হবে এবং প্রকল্পটি পুনরায় চালু করতে হবে।”

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “জনগুরুত্বপূর্ণ প্রকল্প আওয়ামী আমলে নেওয়া হয়েছে বলে একে বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়। অনশনরত তথ্য আপাদের সঙ্গে আলোচনায় বসে প্রকল্পটি চালু রেখে তাদের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।”

এ সময় এবি পার্টির পক্ষে উপস্থিত ছিলেন নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, নারী নেত্রী রাশিদা আক্তার মিতু ও যুব নেত্রী ইশরাত জাহান প্রমুখ।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর