শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৫ পিএম, ২০২১-০৫-১৮
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে)। পাশাপাশি অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও জানানো হয়।
সোমবার (১৮ মে) সকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের ওপর হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সিইউজে’র সভাপতি মোহাম্মদ আলী বলেন, সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নকাজকে বাঁধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড রুখতেই আমাদের সহকর্মী রোজিনা ইসলামকে নির্যাতন করেছে। সচিবালয়ে যারা আমাদের সহকর্মী ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সারাদেশের সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, সচিবালয়ে কিভাবে জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে? এটা কোনমতেই কাম্য নয়। যারা আমাদের সহকর্মীকে নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা ও জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের মর্যাদা অক্ষুন্ন রাখতে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
সিইউজে’র সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, পেশাদার সাংবাদিক হিসেবে সহকর্মী রোজিনা ইসলাম সচিবালয়ে গিয়েছিলেন। সেখানে পরিকল্পিতভাবে তাকে সচিবালয়ের একটি কক্ষে আটকে রেখে চরমভাবে হেনস্তা করা হয়েছে। এমনকি রোজিনা ইসলামের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির মিথ্যা মামলা সাজানো হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, কথিত ওই নথিতে এমনকি কি গোপন তথ্য ছিল যা প্রকাশ হলে হয়তো অনেক দুর্নীতিবাজ কর্মকর্তার মুখোশ উন্মোচন হতো?
তিনি বলেন, করোনা অতিমারির এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী যেখানে বিভিন্ন সহায়তা নিয়ে সাংবাদিকদের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে একজন সাংবাদিকের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার এহেন ধৃষ্টতাপূর্ণ আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায়না।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, সিইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইন, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর বাবু, সিইউজে’র সদস্য প্রীতম দাশ ও সুবল বড়ুয়া।
সমাবেশে সিইউজের সদস্যসহ চট্টগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited