শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৭:০১ পিএম, ২০২৫-১১-১৯
দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত একজন এবং যৌতুক নিরোধ আইনের একজনসহ মোট দুই পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. ইয়াছিন (৫৫)। তিনি শিলক মিনাগাজীরটিলা পূর্ব পাড়া গ্রামের মৃত জাফর আহমদের ছেলে এবং অপর আসামির নাম মো. হারুন (২৬)। সে পদুয়া ইউনিয়নের নারিশ্চা নতুনপাড়া গ্রামের আলী আহাম্মদের ছেলে।
সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজা পরোয়ানা রয়েছে। অন্যদিকে গ্রেফতার হারুন ধারা-২০১৮ সনের যৌতুক নিরোধ আইনের ৩ এর পরোয়ানাভূক্ত আসামি। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited