শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৭:৩২ পিএম, ২০২২-০৪-২৯
আফগানিস্তানে দুটি মিনিবাসে বোমা হামলায় অন্ততপক্ষে ৯ জন মারা গেছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দেশটির মাজারি-ই-শরিফ নগরীতে এ দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
দেশটির উত্তরাঞ্চলীয় এ নগরীর একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলার মাত্র কয়েকদিন পর এ হামলা চালানো হলো।
আফগানিস্তানের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বৃহস্পতিবার মাজার-ই-শরীফের পৃথক জেলায় কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। মিনিবাসের যাত্রীরা রোজা ছিলেন এবং ইফতারের জন্য সবাই বাড়ি ফিরছিলেন।
তিনি আরও বলেন, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতের পাশাপাশি হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। আফগানিস্তানের শত্রুরা তাদের জনগণের মধ্যে উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।
এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বলেও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এতোদিন ধরে দাবি করে আসছে তারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করেছে।
গত আগস্টে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে হামলার সংখ্যা কমলেও সুন্নি দায়েশ গোষ্ঠী শিয়াদের লক্ষ্যবস্তু করে চলেছে, তারা শিয়াদের ধর্মদ্রোহী হিসেবে দেখে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited