চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

দুই সংসদ সদস্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৩:২১ পিএম, ২০২৫-১২-১৩

দুই সংসদ সদস্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন রাঙামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে দুইজন সংসদ সদস্য প্রার্থীর ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।”
তিনি ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের মানচিত্র ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে এবং যেকোনো হামলা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে।”
তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, “সবার আগে বাংলাদেশ' এই নীতিতে অটল থেকে তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সাম্প্রতিক সময়ে সশস্ত্র হামলার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়েছেন তিনি।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর