শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:২৪ পিএম, ২০২৪-০৯-০১
ফটিকছড়ির নাজিরহাট সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠা প্রসুতি মুন্নি আকতার (৩০) মুত্যুবরণ করেছন। রোববার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাই সাব্বির হোসেন।
জানা গেছে, ২৫ আগস্ট প্রসব বেদনা উঠলে নাজিরহাটের বেসরকারী ক্লিনিক সেন্ট্রাল পার্ক হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূ মুন্নি আকতারকে। সেদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন তিনি। পরে প্রসুতি মুন্নীর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায আরো অবনতি হলে স্বজনেরা সেন্ট্রাল পার্ক হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তোলেন। এসময় বিক্ষুব্ধ জনতা ওই হাসপাতালে হামলা চালাতে চাইলে উদ্ভূত পরিস্থিতিতে সেখানকার চিকিৎসক এবং কর্মচারীরা পালিয়ে যায়। তৎক্ষণাৎ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হলেও এরই মধ্যে রোববার সকালে ওই প্রসূতির মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. আরেফিন আজিম বলেন, তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে হাসপাতালের সংলিষ্টরা পলাতক থাকায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাসপাতালের ডাক্তার মোঃ সোলায়মানকে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
জানা যায়, নিহত মুন্নি আকতারের দুটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন পূর্বে তার স্বামী অসুস্থ হয়ে মারা যান। মুন্নী ফটিকছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের জামাল বেপারির বাড়ি মৃত ফোরকানের স্ত্রী।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited