শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৫:৪০ পিএম, ২০২২-০৭-২১
মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের আওতায় চট্টগ্রামের সাতকানিয়ায় আরও ২০টি পরিবার ঘর পেয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তৃতীয় পর্যায়ে (২য় ধাপে) সারা দেশে ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘরপ্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে সকাল ১০ টায় শুরু হয়।
অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন ২০ পরিবারকে ঘরের চাবি ও জমির দলিলাধি বুঝিয়ে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা। এসময় সাতকানিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা বেগম,উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল, থানার পুলিশ কর্মকর্তা শফিক, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ-উন-নবী খোকন, আমিলাইষ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী, বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited