শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:৩২ পিএম, ২০২১-১০-২৪
বলিউড সুপারস্টার শাহরুখ খান তার ছেলে আরিয়ান খানকে নিয়ে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ২১ দিনেও ছেলেকে জেল থেকে মুক্ত করতে পারেননি তিনি। এই অভিনেতার বিপদের সময় তার পাশে দাঁড়াতে দেখা গেছে অনেককে। মাদককাণ্ড নিয়ে আরিয়ানকে গ্রেফতার করে জেলে রাখায় সমালোচনা করেছেন তাদের কেউ কেউ। আরিয়ানের গ্রেফতারির নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। তারা মনে করছেন তারকাপুত্র স্রেফ রাজনীতির শিকার! আবার কেউ কেউ বলছেন, ‘খান’ পদবীর জন্যই ফেঁসে গেছেন এই স্টারকিড।
এবার সেই একই দাবিতে সুর মেলালেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবলে। মহারাষ্ট্রের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী বর্তমানে মহাজোটের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টির মন্ত্রী।
তিনি দাবি করেন বলেন, ‘শাহরুখ খান বিজেপিতে যোগ দিলে মাদক হয়ে যেত চিনির গুঁড়া। ’
গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে মাদক উদ্ধারের প্রসঙ্গ তুলে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনিসিবি) বিরুদ্ধে তোপ দাগেন তিনি। তার দাবি, এনসিবি ওই ঘটনার কোনো তদন্তই করেনি!
এদিকে, আরিয়ান খানের সঙ্গে মাদককাণ্ডে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডেরও। বিষয়টি নিয়ে এনসিবি’র পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুইবার ডাকা হয়েছিল।
গত ৩ অক্টোবর মাঝ সমুদ্রে ক্রুজ থেকে আটকের পর ৮ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন আরিয়ান। বেশ কয়েক দফায় তার জামিন আবেদন করলেও তা মঞ্জুর করেনি মুম্বাইয়ের আদালত।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited