চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ইটভাটা বন্ধ না করার আহ্বান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৮ পিএম, ২০২১-০২-২৭

চট্টগ্রামে ইটভাটা বন্ধ না করার আহ্বান মালিক সমিতির

পরিবেশ দূষণের অভিযোগ এনে আইনজীবী কর্তৃক রিট দায়েরের প্রেক্ষিতে হাইকোর্ট ১৪ মার্চ পর্যন্ত চট্টগ্রামের সব ইটভাটার কাজ বন্ধ রাখার আদেশ দিয়েছেন। এ অবস্থায় ইটভাটায় কর্মরত শ্রমিকরা সংকটে পড়েছে। পাশাপাশি ব্যাংক ঋণ নিয়ে অর্থ বিনিয়োগ করায় দুশ্চিন্তায় আছেন ইটভাটার মালিকরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক ইসমাইল হোসেন এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অধিকাংশই চট্টগ্রাম অঞ্চলে। বিশেষত কর্ণফুলী টানেল নির্মাণকাজ, রামগড়-হেঁয়াকো হয়ে হাটহাজারী-ফটিকছড়ি সড়ক, হাটহাজারী-রাঙামাটি ফোর লেইন সড়ক, মহেশখালী-মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ, মিরসরাই ইকোনমিক জোনসহ একাধিক মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ অবস্থায় এমন সিদ্ধান্তে দেশের চলমান উন্নয়ন ব্যাহত হবে। তিনি বলেন, বাংলাদেশ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ২০১৬ সালের সংশোধিত খসড়া আইন মেনে বৈধ লাইসেন্স এর মাধ্যমে ইটভাটার ব্যবসা চলছে। সরকারি নির্দেশনা মোতাবেক সর্বোচ্চ ১২০ ফুট উচ্চতার চিমনি, জিগজাগ ভাটা স্থাপন, জ্বালানি কাঠের পরিবর্তে কয়লার ব্যবহার নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের ইটভাটা থেকে বছরে কোটি কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে সরকারের।   ইসমাইল হোসেন বলেন, চট্টগ্রামে ৫০০ ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটায় দৈনিক ৭০০-৮০০ জন শ্রমিক কাজ করেন। তাদের মজুরি কাজ শুরুর আগেই পরিশোধ করতে হয়। পাশাপাশি এই ব্যবসার সঙ্গে ট্রাক-জিপ ও নসিমন গাড়ি চালক, বালু ব্যবসায়ী, রড-সিমেন্ট ব্যবসায়ী, হার্ডওয়্যার ব্যবসায়ী, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান, বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা, পাইপ ফিটার ব্যবসা ও কাঠ ব্যবসাসহ সংশ্লিষ্ট সব ব্যবসায় চরম সংকট তৈরি হবে। চট্টগ্রামের ১৫ উপজেলা ও মহানগরে চলমান সরকারি উন্নয়নকাজে প্রায় ৫০ কোটির বেশি ১ নম্বর ইট এবং গড়ে প্রতি উপজেলায় ২ কোটির বেশি ইট প্রয়োজন হয়। ইটভাটা বন্ধ হয়ে গেলে সরকারের সব মেগা প্রকল্পের কাজে জটিলতা সৃষ্টি হবে। যেহেতু অদ্যাবধি ইটের বিকল্প কোনও পদ্ধতি সৃষ্টি হয়নি, সেহেতু ইটভাটা বন্ধ না করে চালু রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন চট্টগ্রাম জেলা ইটভাটা মালিক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে ইটভাটা খুলে দেওয়ার দাবিতে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ এবং ১ মার্চ চট্টগ্রামের ইটভাটা শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর