শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:৫৮ পিএম, ২০২৬-০৪-০৭
রাঙ্গামাটি জেলায় মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানার একটি চৌকস অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার কোতয়ালী থানাধীন রাঙ্গামাটি রিজার্ভ বাজার ও বিজিবি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারে জড়িত এবং বিভিন্ন মামলার পলাতক আসামি হিসেবে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ ফারুক (৪৮), পিতা- মৃত সেকান্দার বাদশা, মাতা- মৃত নুর বাহার খাতুন, সাং- তবলছড়ি মাছ বাজার, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।
২। মোঃ ফজল (৩৬), পিতা- মৃত আব্দুস সালাম, মাতা- ফজিল খাতুন, সাং- কর্মচারী কলোনী, ৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, রাঙ্গামাটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited