চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বি-বার্ষিক নির্বাচনী কমিটি গঠিত

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০১:৫০ পিএম, ২০২০-০৯-২১

চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সভায় দ্বি-বার্ষিক নির্বাচনী কমিটি গঠিত

 কক্সবাজারের  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ২০ সেপ্টেম্বর (রোববার) বিকাল ৪টায় সমিতি মার্কেট (রূপালী শপিং সেন্টার) ৩য় তলাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। ক্লাবের সভাপতি আবদুল মজিদ এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক এসএম হান্নান শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের সম্মানীত উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী। সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন ক্লাবের সহসভাপতি এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর,দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুদ্দোজা জনি,১নং নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, ক্লাবের ক্রীড়া সম্পাদক অলি উল্লাহ রনি, সিনিয়র সদস্য জামাল হোছাইন, এম আলী হোসেন, শাহ জালাল শাহেদ, এম রিদুয়ানুল হক, আবুল মনছুর মো: মহসিন, আবদুল করিম বিটু প্রমূখ।
      সভায় ক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বোপুরী ক্লাবের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৩সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে ক্লাবের সম্মানীত উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীকে প্রধান এবং সম্মানীত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক এবং ক্লাবের আজীবন দাতা সদস্য মা-শিশু জেনারেল হাসপাতালের এমডি মোহাম্মদ জকরিয়াকে উক্ত কমিটির সদস্য করা হয়েছে। উক্ত কমিটির মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা ও এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
     এছাড়াও ক্লাবে পুরাতন সদস্যদের পূণ:নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রয়াত সাবেক সদস্য হারুন রশিদ মিয়াজীর জন্য শোক প্রস্তাব আনা হয় এবং সদ্য কারামুক্ত নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের চিকিৎসা সহায়তাসহ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয় ।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর