চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি :    |    ০২:৪৯ পিএম, ২০২১-০২-২৩

আনোয়ারায় শঙ্খ নদীতে নিখোঁজ সেনা সদস্যের লাশ উদ্ধার

আনোয়ারায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফ হোসেন নিশান (২০) নামের এক সেনা সদস্যের লাশ প্রায় ১৯ ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে নিখোঁজের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে তৈলারদ্বীপ স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজিজ জানান, গতকাল বিকাল পাঁচটার দিকে নদীতে গোসল করতে নেমে সেনা সদস্য নিখোঁজ হয়। নিখোঁজের ১৯ ঘন্টা ধরে ফায়ারসার্ভিসের ডুবুরিদল, নৌবাহিনী ,সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান চালিয়ে আসিফকে উদ্ধার করা হয়। জানা যায়, নিহত আসিফ হোসেন (২০) বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ৮২ তম লং কোর্সে অফিসার ক্যাডেট। সে চট্টগ্রাম মিরাসরাই উপজেলার জোরারগঞ্জ ইছাখালী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আনোয়ার হোসেন বর্তমান সেনাবাহিনীর ইউডিসি রেকর্ড শাখায় কর্মরত। নিহত আসিফ পরিবারের একমাত্র ছেলে। তারা এক ভাই ও দুই বোন। পরিবার সুত্রে জানা যায়, আজ বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) মাঠে আসরের নামাজের পর আসিফের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার নিজ এলাকায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিহতের বাবা আনোয়ার হোসেন  বলেন, দেশের জন্য লড়তে ছেলেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) ভর্তি করা হয়েছে। বিএমএ থেকে অফিসার ক্যাডেট হয়ে সেনাবাহিনী প্রশিক্ষণে যোগদান করেছে প্রায় একবছর। ছেলের স্বপ্ন ছিল গর্বিত সৈনিক হয়ে দেশের জন্য লড়বে। কিন্তু সে স্বপ্ন শেষ হয়ে গেল। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ জানান, ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহানী, নৌবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে প্রায় ১৯ ঘন্টা পর লাশ উদ্ধার হয়েছে। লাশটি আইনি প্রসেসিং শেষ করে সেনাবাহিনী ও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় এসে সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ জেলে পাড়ায় শঙ্খ নদীতে গোসল করতে নেমে সেনা সদস্য আসিফ হোসেন নিশান নিখোঁজ হয়।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর