শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৭:৪৫ পিএম, ২০২২-০৭-২৭
বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্তকে কঠোরভাবে কার্যকর করার ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন বাঁশখালী উপজেলা প্রশাসন। বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার রোধকল্পে সরকারের নীতিমালা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইলকোর্ট পরিচালিত হয়। এসময় ৮ দোকান মালিক কে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সময়কাল ধরে উপজেলার বাঁশখালী পৌরসভার বিভিন্ন মার্কেট, মিয়ারবাজার, চেচুরিয়া বাজার, বৈলছড়ি বাজার, কালীপুর বাজার, সদরআমিন হাট, রামদাস মুন্সীর হাট, গুনাগুরী বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদুল হাসান।
এসময় সাথে ছিলেন বাঁশখালী পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রীশুকুমার ঘোষ, এজিএম মোঃ জহিরুল ইসলাম, এজিএম গুনাগরি দেবব্রত ভৌমিক, এইসি মোঃ সাজেদুল ইসলাম, এমটিএস রতন কান্তি দে সহ থানা পুলিশের বিশেষ একটি টিম।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, 'বিদ্যুৎ সাশ্রয়ে সরকারী নির্দেশ শতভাগ যেন পালন করা হয় সেজন্য রাত আটটার পর দোকানপাট, শপিংমল খোলা রাখার বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়েছে। নির্ধারিত সময়ের বাইরে দোকানপাট খোলা রাখা ও অতিমাত্রায় আলোকসজ্জা করার অপরাধে ৮ জন দোকান মালিককে ৭টি মামলায় জনপ্রতি ৫০০ টাকা করে এবং একজনকে ১০০০ টাকা সহ সর্বমোট সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় বিদ্যুৎ সাশ্রয়ে সরকার নির্ধারিত নীতিমালা অনুসরণে ব্যবসায়ীদের আহবান জানানো হয়। বিদ্যুৎ এর সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিতকল্পে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited