শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৭:৪৬ পিএম, ২০২৫-০২-০৬
ফটিকছড়িতে বালুবাহী ট্রলি গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পড়ে তানিয়া আক্তার (১৪) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
৬ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাইন্দং কাঞ্চননগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।
ফটিকছড়ি থানার নুর আহমেদ বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited