শিরোনাম
রিপোর্টার | ০৮:১২ পিএম, ২০২৫-১০-০৮
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ স্বাস্থ্যখাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ প্রশংসনীয়। নির্ভুল রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে এপিক।”
তিনি আরও বলেন, “এপিক হেলথ কেয়ার তাদের এক দশকের যাত্রায় যে আস্থা ও সেবার বন্ধন গড়ে তুলেছে, তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। সেবা, মানবতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠুক একটি সুস্থ সমাজ।”
মেয়র ডা. শাহাদাত হোসেন সোমবার দুপুরে এপিক হেলথ কেয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. হামিদ হোছাইন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম. আবু সুফিয়ান, পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, টি. এম. হান্নান, মো. জসীম উদ্দিন, তহমিনা মরিয়ম, তানজিনা কবির, ডা. সোমেন পালিত, সাজ্জাদ বিন আনাম, সুমন রঞ্জন ভৌমিক, আমিরুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী পর্ব শেষে র্যালিতে অংশগ্রহণ করেন অতিথিরা এবং পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেয়র বলেন, “মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। স্বাস্থ্যসেবায় এপিক হেলথ কেয়ারের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited