শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৬:২৮ পিএম, ২০২২-০৮-৩০
চট্টগ্রামের পটিয়া উপজেলায় কুকুর মারার একটি বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে সামিউল ইসলাম মাহিন (১১) নামের ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) সকালে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের আইন উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম মাহিন(১১) নুরুল ইসলামের ছেলে।
নুরুল ইসলাম ও মুন্নী আকতার দম্পতির তিন সন্তানের মধ্যে সামিউল সবার বড় এবং সে গোবিন্দারখীল সরকারী প্রাথমীক বিদ্যালয়ের ৫ম শ্রেণীরছাত্র। স্থানীয়রা জানান, একই এলাকার প্রতিবেশী গোলাম মোস্তফার বাড়িতে চলাচলের পথে কুকুর মারার জন্য টিন এবং পিলারের সাথে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছিল। শিশু সামিউল মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোলাপ জামুন ফল কুড়াতে গেলে বৈদ্যুতিক সংযোগ দেওয়া টিনের সংস্পর্শে এলে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে যায়।
পরে স্থানীয়রা সামিউলকে পড়ে থাকতে দেখে তাড়াহুড়ো করেপটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনাকরেন।নিহত সামিউল ইসলাম মাহিনের বাবা নুরুল ইসলাম জানান, "চলাচলের পথে বৈদ্যুতিক সংযোগ দেয়ার কারনে আমার ছেলের মুত্যৃ হয়েছে। আমার কোল শূন্য হয়ে গেছে। এমন হৃদয় বিদারক মৃত্যু আমি মেনে নিতে পারছিনা"। এদিকে শিশু সামিউলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited