শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:১৬ পিএম, ২০২২-০৫-০৮
শুধু ভারত নয়; সারা বিশ্ব মাতাচ্ছে কন্নড় সিনেমা ‘কেজিএফ ২’। বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ব্রেক করে চলেছে এটি।
গত ১৪ এপ্রিলে মুক্তির পর মাত্র ১৫ দিনেই হাজার কোটি রুপি আয় করে ফেলেছে স্যান্ডেলউডের এ সিনেমা।
এমন সুসময়ে এলো কঠিন এক দুঃসংবাদ। ছবিটির অভিনেতা কমেডিয়ান মোহন জুনেজা মারা গেছেন।
শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
তার অকাল প্রয়াণে ‘কেজিএফ’ পরিবার শোকে স্তব্ধ। সিনেপ্রেমীরাও শোকে বিহ্বল।
মোহন জুনেজা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ‘কেজিএফ ১’- এও ছিলেন তিনি। ‘কেজিএফ-২’ তে তার অভিনয় নজরকাড়া ছিল। নিজের অভিনয়ের জন্য দারুণ প্রশংসা পেয়েছিলেন দর্শকমহলে।
ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন মোহন। দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তিনি। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এ অভিনেতা।
প্রায় এক দশক ধরে তামিল, তেলেগু, মালয়লাম ও হিন্দি মিলিয়ে প্রায় ১০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন মোহন। কৌতুক অভিনেতা হিসেবে খ্যাতি ছড়িয়েছেন।
একাধিক ধারাবাহিকেও কাজ করেছেন মোহন। ‘চেল্লাটা’ ছবি দিয়ে বেশ পরিচিতি পান তিনি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited