শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৭ পিএম, ২০২২-০৫-২১
মুলতানে শুক্রবার এক সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরানের এক বক্তব্য নিয়ে এবার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তার এ বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। খবর দ্য ডনের।
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ইমরান খান।
গত ১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধা জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন।’
ইমরান খান বলেন, ‘ওই ভাষণে মরিয়াম এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই—মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’
ইমরানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে তারা হতবাক বলেও মন্তব্য করেন।
পিটিআই চেয়ারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়ামের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
তিনি টুইটারে বলেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত।
শাহবাজ বলেন, ‘দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited