শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৩:১৫ পিএম, ২০২২-০২-২৮
রাউজানের পাহাড়তলী ইউনিয়নে প্রেমিকা অন্বেষা চৌধুরী আশাকে শ্বাসরোধে হত্যার পর প্রেমিক জয় বড়ুয়া আত্মহত্যা করেছেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আট নম্বর ওয়ার্ডের মহামুনি ভগবান দারোগার বাড়িতে এই ঘটনা ঘটে।
জয় বড়ুয়া (২৬) ওই এলাকার নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে। অন্বেষা চৌধুরী আশা (২০) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বড়ুয়া পাড়ার উদয়ন চৌধুরী বাড়ির রনজিত চৌধুরী বাবলুর মেয়ে। তিনি নোয়াপাড়া ডিগ্রি কলেজের বিএ শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্বেষা চৌধুরী আশার সঙ্গে জয় বড়ুয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আশার সঙ্গে ফ্রান্স প্রবাসী এক ছেলের ১০ মার্চ বিয়ের তারিখ ঠিক হয়। জয় চায়ের দোকানের কর্মচারী ছিলেন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম নগরে বসবাসকারী সুব্রত বড়ুয়ার ফাঁকা বাড়িতে আশাকে ডেকে আনেন প্রেমিক জয়। মাঝেমধ্যে সেই বাড়িতে থাকতেন জয়। রাতে জয়কে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাত সোয়া আটটার দিকে জয়ের বোন, জেঠাতো ভাই ও বন্ধু ওই ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করেন। এই সময় জয় বড়ুয়াকে গলায় শার্ট দিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় এবং আশাকে গলায় ওড়না প্যাঁচানো ও গলায় ছুরি ঢোকানোসহ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। পরে তারা দা দিয়ে শার্ট কেটে জয়ের মরদেহ নিচে নামান।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্বেষা চৌধুরী আশার বিয়ে ঠিক হওয়ায় ক্ষিপ্ত হয়ে জয় বড়ুয়া তাকে ডেকে এনে এ ঘটনা ঘটান।
রাঙ্গুনিয়া-রাউজান সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited