শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:৩৩ পিএম, ২০২১-০৫-০১
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৫০ হাজার ৯০ জন। এসময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ মে) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৫২ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২১৪টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৩টি নমুনা পরীক্ষা করে ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ১২ জন এবং মেডিক্যাল সেন্টার ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা করা হয়নি। অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩০ জন এবং উপজেলায় ৫৫ জন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited