শিরোনাম
কুতুবদিয়া প্রতিনিধি :: | ০৮:২৭ পিএম, ২০২২-০৭-০৭
কুতুবদিয়ার হাটে প্রচুর গরু উঠেছে। দূর-দূরান্ত থেকে ক্রেতাও এসেছেন গরু কিনতে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে গরু, ছাগল মহিষ দর-কষাকষি চলছে। ঈদের বাকি শুক্রবার ও শনিবার দু'দিন থাকলেও পশু বিক্রি কম। অনেক ক্রেতারা গরু না কিনলেও বাজারে ঘুরে দরদাম করছেন। উপজেলার বড়ঘোপ ও ধূরুং দুই বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। জানা যায়, ইতোমধ্যে কুতুবদিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের ২টি অনুমোদনপ্রাপ্ত কোরবানি পশুর হাটে বেচা-কেনা শেষ মূহুর্তে জমে উঠেছে।
উত্তর লেমশীখালীর ক্রেতা কাইসার আলম বলেন, বাজারে অনেক ঘুরাঘুরি করে ৭ মণের একটি গরু কিনলাম ১ লাখ ৪০ হাজার টাকা। বেশি দর হলেও কুরবানির উদ্দেশ্য নেয়া হয়েছে। অপরদিকে, কৈয়ারবিলের বিক্রেতা রহিম উল্লাহ বলেন, ৮ মণের গরুর দর ১ লাখ ৬০ হাজার টাকা চেয়েছে। বাজারে ক্রেতা না থাকায় গরু বাড়িতে নিয়ে যাচ্ছি।
দুই বাজারের ইজারাদারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, এবার পশুর দাম মোটামুটি ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। বৃহস্পতিবার দুই বাজারে গরু, ছাগল ও মহিষ মিলিয়ে শতাধিক কুরবানির পশু বিক্রি হয়েছে। তাদের মূল লক্ষ্য কোরবান ঈদকে ঘিরে প্রতিদিন বাজারে বেচাকেনা চলবে এবং সর্বোচ্চ নিরাপত্তার জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোরশেদ আলম বাহাদুর জানান, কুতুবদিয়ায় কোরবানিযোগ্য গবাদিপশুর কোন সংকট নেই বরং চাহিদার অতিরিক্ত রয়েছে। এ দ্বীপের বড়ঘোপ বাজার ও ধূরুং বাজারের পশুর হাট গুলোতে ২টি ভেটেনারি মেডিকেল টিম বসানো হয়েছে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited