শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:৫৩ পিএম, ২০২১-১২-০৯
সীতাকুণ্ডে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে প্রবাসী স্বামী। বৃহস্পতিবার সকালে পুলিশ উপজেলার পৌরসদর ৬নং ওয়ার্ডের মহিউদ্দিন জসিম এর ভাড়া বাসা থেকে লাকি আক্তার(২৫) এর লাশটি উদ্ধার করে। জানা যায়, সকালে পাশের ঘরে বাসিন্দারা লাকি আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাকি আক্তারের স্বামী সৌদি প্রবাসী আব্দুল মান্নান বুধবার রাতে দেশে ফিরে স্ত্রীকে হত্যা করে বলে জানান লাকি আক্তারের বড় ভাই মজিবুর হক। তিনি বলেন, উপজেলার মুরাদপুর ইউনিয়নের আব্দুল মান্নান এক বছর পূর্বে আমার ছোট বোনকে বিয়ে করে।
পৌরসদর এলাকায় একটি ভাড়া বাসায় বোনকে রেখে সে প্রবাসে চলে যায়। তার আরো একটি স্ত্রী রয়েছে। বুধবার রাতে সে দেশে এসেছে বলে আমার বোনকে ফোন করে বলে। বিষয়টি আমাদেরকেও জানান। বৃহস্পতিবার সকালে খবর পায় আমার বোনের লাশ পড়ে আছে। এঘটনার পর থেকে স্বামী পালিয়ে আছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে প্রবাসী স্বামী পারিবারিক কহলের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত লাকি আক্তারের গলায় উড়না পেঁচানো রয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited