শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪০ পিএম, ২০২৫-১১-২০
সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজার থেকে উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আবদুল নূর নামের এক ব্যক্তিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম সিরাজাম মুনীরা এই রায় দেন।
আবদুল নূর (৮০) নগরের দামপাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, চারজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে সরকারি হাসপাতালের ওষুধ খোলাবাজারে বিক্রির মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আবদুল নূরকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ নগরের কোতোয়ালী থানাধীন কে.সি.দে রোড সিনেমা প্যালেসের মেইন গেইটের সামনে থেকে আবদুল নূরকে গ্রেপ্তার করা হয়। এসময় হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের সরকারি হাসপাতালের ওষুধ (খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ) উদ্ধার করা হয়। জব্দকৃত ঔষধ কালোবাজারির উদ্দেশ্যে সংগ্রহ করে বিক্রির জন্য তিনি নিজ হেফাজতে রাখেন।
মামলার তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৪ সালের ১১ মার্চ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited