চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নির্বাচনী পরিবেশ নষ্ট করার পেছনে প্রার্থীরা দায়ী: ইসি শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৮ পিএম, ২০২১-০২-২৭

নির্বাচনী পরিবেশ নষ্ট করার পেছনে প্রার্থীরা দায়ী: ইসি শাহাদাত

নির্বাচনী পরিবেশ নষ্ট করার পেছনে প্রার্থীরাই দায়ী বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে পৌরসভা ও সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজনীতিবিদরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন তারা একটি কাউন্সিলর পদও ছাড় দিতে চান না। তখন নিরপেক্ষতার বিষয়টি তারা ভুলে যান। তারা চান যেভাবেই হোক নির্বাচনে যেন তারাই জেতেন। নির্বাচন কমিশন কিংবা প্রশাসন নির্বাচনী পরিবেশ নষ্ট করার পেছনে দায়ী নয় দাবি করে শাহাদাত হোসেন বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করে অতি উৎসাহী প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং কিছু রাজনৈতিক কর্মী। একজন ভোটার কাকে ভোট দেবে সেটা ভোটারই ঠিক করবে। আর সেটা যদি না হয় শেষ পর্যন্ত দুর্নামটা কমিশনের ওপর আসে। এসময় কমিশনার বলেন, নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতার বিষয়। নির্বাচনে যদি সকল দল প্রতিদ্বন্দ্বিতা না করে সে নির্বাচনটি তেমন ভালো হয় না। সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনগুলো অতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। যতটা আমরা আশা করেছি। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার রাশেদুল হক, সিএমপির উপপুলিশ কমিশনার মেহেদী হাসান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর