শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:২১ পিএম, ২০২১-০১-১১
দোহাজারী-কক্সবাজার সিঙ্গেল লাইনের ডুয়েল গেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক স্টেশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি থাকবেন রেল সচিব মো. সেলিম রেজা ও রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেবেন প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ ২০২২ সালের জুনের মধ্যে শেষ হওয়ার সময়সীমা রয়েছে। সরকারের মেগা এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ। রেললাইন তৈরির জন্য মাটি ভরাট কাজের অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ। প্রকল্পের ৯টি স্টেশন বিল্ডিংয়ের মধ্যে ৫টির নির্মাণকাজ হয়েছে ২০ শতাংশ। ১৪৫টি কালভার্টের মধ্যে ৭০টির কাজ শেষ। ৩০টি কালভার্টের কাজ চলছে। এছাড়া ৩৯টি ব্রিজের মধ্যে ৩০টির কাজ শেষ হয়েছে ৮০ শতাংশ। কক্সবাজারের নির্মাণাধীন সর্বাধুনিক স্টেশন আইকনিক বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে ২০ শতাংশ। বনাঞ্চলের ভেতরে হাতি চলাচলের জন্য ২টি আন্ডারপাসের কাজ শেষ হয়েছে। ওভারপাস তৈরির কাজও চলছে দ্রুততার সঙ্গে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited