শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:৪৭ পিএম, ২০২০-১০-২৬
কক্সবাজারের পেকুয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় পেকুয়ায় নন্দীর পাড়া স্টেশন ও রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১০টায় পেকুয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া মগনামা ইউনিয়নের বাসিন্দা সিএনজি ড্রাইভার মো. তারেক (৩৭) ও রাজাখালীর ইউনিয়নের পাখি বেগম (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৩টার দিকে পেকুয়া নন্দীর পাড়া স্টেশনে সিএনজি ও ডাম্পার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ড্রাইভার তারেক নিহত হয়। এ ঘটনায় অজ্ঞাত আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়েছে।
অপরদিকে, রোববার রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে সিএনজি গাড়ির ধাক্কায় পাখি বেগম আহত হয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত জানাতে পারেননি পেকুয়া থানা পুলিশের ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুর রহমান মজুমদার।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited