শিরোনাম
ঢাকা অফিস : | ১২:৩০ পিএম, ২০২১-০৩-১০
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণের পর লাগা আগুনে দগ্ধ ছয় জনের মধ্যে মিশাল নামে এক জন মারা গেছেন।
মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনে মিশালের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ মিশালের স্ত্রী মিতা, মেয়ে আফসানা ও ১৮ মাস বয়সী ছেলে মিনার, শ্যালক মাহফুজুল ও সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ৮ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার মাসদাইরের পতেঙ্গা এলাকার একটি ভবনের ষষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়।
চিকিৎসকরা জানান, আগুনে মিতার ১৪ শতাংশ, আফসানার ১০ শতাংশ, মিনারের ৪০ শতাংশ, মাহফুজুলের ৮০ শতাংশ ও সাব্বিরের ৪২ শতাংশ পুড়ে গেছে। সবার অবস্থা আশঙ্কাজনক।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited