শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৫:৩৭ পিএম, ২০২৫-১২-২২
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান ও ১২টি বাসা পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় গ্রামে, ওমেরা গ্যাস ফ্যাক্টরি এলাকার বিবি মরিয়ম মঞ্জিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো— মীর হোসেনের মা-বাবার দোয়া স্টোর, ইমাম হোসেনের হার্ডওয়্যার, ইয়াছিনের খাদ্যের দোকান, হানিফের ওয়ার্কশপ এবং এনামুল হক সওদাগরের গ্যাস সিলিন্ডারের দোকান। এ সময় এনামুল হক সওদাগরের দোকানে থাকা নগদ ৫ লাখ ২২ হাজার টাকা পুড়ে যায়। পাশাপাশি ১২টি বাসা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ বাবু নামে এক যুবক আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিবি মরিয়ম মঞ্জিলের মালিক এনামুল হক সওদাগর বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। আগুনে আমার দোকানের ৫ লাখ ২২ হাজার টাকা পুড়ে গেছে। এছাড়া ভাড়া দেওয়া ৫টি দোকান ও ১২টি ঘরসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়ার্কশপ বা ওয়ার্কশপের পেছনে থাকা গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited