চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে পুলিশ

ঢাকা অফিস :    |    ০১:০৬ পিএম, ২০২২-০৪-২০

নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি, সতর্ক অবস্থানে পুলিশ

 

ব্যবসায়ী-ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘাতকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২০ এপ্রিল) ঘটনার তৃতীয় দিনে এসেও সংঘর্ষের জেরে সকাল থেকে পুরো এলাকার দোকান-পাট বন্ধ রয়েছে।

ব্যবসায়ী ও কর্মচারীরা বন্ধ মার্কেটের সামনে ভিড় করছেন।
এদিকে, পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দায়িত্ব পালন করতে দেখা গেছে ডিবি পুলিশ ও সাদা পোশাকের পুলিশ সদস্যদেরও।  

এদিন সকাল থেকে সরেজমিনে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটগুলোর সামনে সামনে ও নীলক্ষেত মোড় এলাকায় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পুলিশের একাধিক টহল টিম কিছুক্ষণ পর পর মার্কেট এলাকা প্রদক্ষিণ করছেন।

মার্কেটগুলো বন্ধ থাকলেও দোকানী ও কর্মচারীরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে অপেক্ষা করছেন। দোকান খোলার অনিশ্চয়তা থাকলেও তারা নিজ নিজ মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।

চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী আজিজ আহমেদ বলেন, ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষায় থাকে এই একটা ঈদের। এরমধ্যে গত ২ বছর করোনার কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সবাই এবারের ঈদ নিয়ে অনেক আশায় ছিলেন। এর মধ্যে এমন পরিস্থিতিতে সকল ব্যবসায়ীরা অনিশ্চয়তায় রয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু সমাধান চাই, শান্তিতে ব্যবসা করতে চাই।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকলেও বেলা ১১ টা পর্যন্ত কারো উপস্থিতি দেখা যায়নি।

নীলক্ষেত মোড় এলাকার বই ব্যবসায়ী আসাদ বলেন, পরিস্থিতি থমথমে। সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে তারা সিদ্ধান্ত দিলে আমরা দোকান খুলবো। আমরাতো দোকান খোলার জন্য এসেছি, ঝামেলা করার জন্য আসিনি।

এই আতঙ্ককে ঘিরে নিউ মার্কেট এলাকার সড়কে খুবই কম সংখ্যাক যানবাহন চলাচল করতে দেখা গেছে। কিছু সংখ্যক যাত্রীবাহী বাস ও রিক্সা চলাচল করলেও তা সংখ্যায় খুবই কম।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ী-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কেউ শিক্ষার্থীদের চাঁদাবাজি, কেউবা কমদামে পণ্য কেনা নিয়ে সংঘর্ষ বলে ধারণা করছেন।

আসলে নিউমার্কেটের রাস্তায় ২ ফাস্টফুড দোকানের টেবিল বসানো নিয়ে কর্মচারীদের সঙ্গে বিবাদে থেকে এ সংঘাতের শুরু হয়। এই বিবাদে একপক্ষ আরেক পক্ষকে শায়েস্তা করতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে আনে। এরপর ঢাকা কলেজ শিক্ষার্থীও ব্যবসায়ীদের মধ্যে এই উত্তেজনা দেখা দেয়। 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর