শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ১২:০৬ পিএম, ২০২৫-০৬-১৮
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার আদর্শ গ্রাম এলাকায় আলিফ এগ্রো ফার্ম থেকে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করেছেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ–এর দুই সদস্য রাকিব ও রাজু মাহমুদ। উদ্ধার হওয়া অজগরের দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ঘেঁষা ওই এলাকায় একটি গরু ও মুরগির খামার রয়েছে। ধারণা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে—বিশেষ করে ইঁদুরের খোঁজে—সাপটি খামারে ঢুকে পড়ে এবং একটি বাউন্ডারি জালের মধ্যে আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে সাপটি সুরক্ষিতভাবে উদ্ধার করে।
রাকিব ও রাজু জানান, “সাপটি খুব শান্ত স্বভাবের ছিল এবং কোনো প্রকার আক্রমণাত্মক আচরণ করেনি। আমরা এটি বন বিভাগের মাধ্যমে গহীন বনে অবমুক্ত করব।”
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অজগর সাধারণত নিরীহ প্রকৃতির হয় এবং বনাঞ্চলে খাদ্য সংকট দেখা দিলে মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। অজগর পরিবেশে ইঁদুর ও অন্যান্য ক্ষতিকর প্রাণী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ বিষয়ে স্থানীয় প্রাণীপ্রেমীরা বলেন, “এমন রেসকিউ কেবল প্রাণী রক্ষাই নয়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর একটি বড় উদাহরণ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited