শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৪:১৬ পিএম, ২০২৫-০৮-২৪
রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার, রাত দেড়টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বইল্লে দিঘীর পাড়ের চৌধুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এই ঘটনায় যীশু চৌধুরী এক ব্যক্তি দগ্ধ হন। ক্ষতিগ্রস্তরা হলেন যীশু চৌধুরী, সভু চৌধুরী, শামন্ত চৌধুরী, রিবন চৌধুরী, পঞ্চধীর চৌধুরী।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে ৫টি বসতঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিদগ্ধ যীশু চৌধুরী বলেন, রাত ১১টায় পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করেন। রাতে হঠাৎ আগুন দেখে আমার স্ত্রী আমাকে জানানোর পর আমরা চিৎকার করি। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আমাদের ৫টি ঘর পুড়ে প্রায় ৩৫-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুল আলম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশের বহু বসতঘর রক্ষা করা সম্ভব হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited