শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ০৮:০৫ পিএম, ২০২৫-০১-০৬
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর্ষণ করলেও সময়ের সাথে সাথে নানা প্রতারণার অভিযোগ উঠে আসছে। দর্শনার্থীদের অভিযোগ, পার্কটির সৌন্দর্যের বিজ্ঞাপন দিয়ে তাদের আকৃষ্ট করা হলেও বাস্তবে এখানে সেবা ও ব্যবস্থাপনার মান এতটাই নিম্নমানের যে উৎসবটি প্রতারণার মেলায় পরিণত হয়েছে।
প্রবেশ ফি নিয়ে অসন্তোষ
ডিসি পার্কে প্রবেশ করতেই জনপ্রতি ৫০ টাকার টিকিট কাটতে হয়, যা বেশিরভাগ দর্শনার্থীর কাছেই অযৌক্তিক বলে মনে হয়েছে। অবস্থান নিয়ে সমস্যার কারণে এই ৫০ টাকার টিকিট দর্শকদের জন্য আরও ব্যয়বহুল হয়ে যায়। তাছাড়া ৫০ টাকা মূল্য দিয়ে আহামরি তেমন কোনো আয়োজন নেই বললেই চলে। দর্শনার্থীরা এই টিকিটের মূল্য কমানোর দাবি জানিয়েছেন।
মূল শহর থেকে দূরে হওয়ায় পার্কে আসতে পর্যটকদের গাড়ি ভাড়ায় বেশি খরচ করতে হয়। এর ফলে অনেকেই এই পার্ক ভ্রমণকে ব্যয়বহুল বলে মনে করছেন।
'দ্যা এলিনা রেস্টুরেন্ট': খাবারের নামে গলা কাটার অভিযোগ
ডিসি পার্কের অভ্যন্তরে থাকা ‘দ্যা এলিনা রেস্টুরেন্ট’ এবং পার্কের অন্যান্য খাবার দোকান নিয়ে দর্শনার্থীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বাহারি মেন্যু দেখিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করা হলেও খাবারের মান অত্যন্ত নিম্নমানের। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, বাস্তবে রেস্টুরেন্টগুলো নির্দিষ্ট কিছু খাবার অর্ডার করতে বাধ্য করে।
প্রতি অর্ডার দুইজনের জন্য নেওয়া বাধ্যতামূলক, এবং দাম অযৌক্তিকভাবে বেশি। খাবারের মানহীনতা এবং চড়া দামের কারণে এক দর্শনার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, "খেতে চাইলে গলা কাটা হবে!" এমন প্রতারণার অভিজ্ঞতায় অনেকে রেস্টুরেন্টগুলোকে পর্যটকদের জন্য বিভ্রান্তিকর ও অর্থ লুটের জায়গা বলে মন্তব্য করেছেন।
নৌকা ভ্রমণে অযৌক্তিক চার্জ: ১৫ মিনিটে জনপ্রতি ২০০ টাকা
পার্কে থাকা ডিঙি নৌকা ভ্রমণকে ঘিরেও রয়েছে নানা অভিযোগ। ১৫ মিনিটের একটি সংক্ষিপ্ত নৌকা ভ্রমণের জন্য জনপ্রতি ২০০ টাকা চার্জ নেওয়া হচ্ছে। বিশেষ করে শিশুদের ভ্রমণের প্রতি অভিভাবকদের আগ্রহকে পুঁজি করে অযৌক্তিক এই চার্জ আরোপ করা হচ্ছে। এতে অনেক অভিভাবক বাধ্য হয়ে খরচ করছেন, যা তাদের জন্য একপ্রকার আর্থিক শোষণ হিসেবে দেখা দিচ্ছে।
'ভাসমান ফুল বাগান': সৌন্দর্যের চেয়ে বেশি খরচ
ডিসি পার্কে পানির ওপর বাঁশের ব্রিজ তৈরি করে সামান্য কিছু ফুল সাজিয়ে দেওয়া হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘ভাসমান ফুল বাগান’। এটি দেখতে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। দর্শনার্থীরা অভিযোগ করেছেন, এই সেবার মান অত্যন্ত নিম্নমানের এবং এর জন্য নির্ধারিত মূল্য সম্পূর্ণ অযৌক্তিক।
রাতের সৌন্দর্য সীমিত, দিনের বেলায় হতাশা
রাতের বেলায় পার্কের আলোকসজ্জা দর্শনার্থীদের কিছুটা আকর্ষণ করলেও তা কেবল রাত ৮টা পর্যন্ত সীমাবদ্ধ। দিনের বেলায় এই সৌন্দর্য্য অনেকটাই ম্লান হয়ে যায়। অনেক দর্শনার্থী জানিয়েছেন, দিনের বেলা পার্কের কিছুই উপভোগ করার মতো থাকে না।
দর্শনার্থীদের অভিজ্ঞতা: 'উপোস থাকার পার্ক'
দূর-দূরান্ত থেকে জেলা প্রশাসনের বিজ্ঞাপন দেখে পার্কে আসা দর্শনার্থীরা পুরো অভিজ্ঞতাকে প্রতারণার সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ পার্কটিকে 'উপোস থাকার পার্ক' বলে মন্তব্য করেছেন। তাদের অভিযোগ, পার্কে থাকা রেস্টুরেন্টগুলোতে মানসম্মত খাবারের অভাব এবং উচ্চমূল্যের চাপে অনেকেই উপোস থাকতে বাধ্য হচ্ছেন।
প্রশাসনের ব্যর্থতা ও দর্শনার্থীদের দাবি
দর্শনার্থীদের মতে, ডিসি পার্কের ব্যবস্থাপনায় নজরদারির অভাব এবং দায়িত্বহীনতা স্পষ্ট। এমন একটি সরকারি উদ্যোগ, যা জনস্বার্থে পরিচালিত হওয়ার কথা, সেখানে দর্শনার্থীদের এমন অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক।
দর্শনার্থীরা পার্ক কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে দ্রুত সেবার মান উন্নত করা এবং এইসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’ একটি আনন্দময় আয়োজন হওয়ার বদলে প্রতারণার কেন্দ্র হয়ে উঠেছে। সৌন্দর্য ও প্রকৃতির নামে এমন অনৈতিক বাণিজ্য বন্ধে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited