শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৩:৩১ পিএম, ২০২২-০৮-২৯
চট্টগ্রামের রাউজানে জান্নাতুল মাওয়া রিফাত (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীর পাড়ের মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে।রাউজান থানার পুলিশ মরদেহ উদ্ধার করে দুপুর ১:০০ টার দিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সে শিক্ষার্থী উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের মেয়ে ও কদলপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
তার পিতা মহিউদ্দিন জানান,মেয়ের সাথে কোনো রকম কিছুই হয়নি কি কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা বুঝতে পারছে না।এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আফসার মুরাদ বাবুল বলেন, আত্মহত্যা কারি রিপার বাবা-মা ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন, সকালে এসে তাকে ডাকাডাকি শুরু করে।কিন্তু কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখতে পায় রিপা আত্মহত্যা করেছে।পরে আমাদের খবর দিলে পুলিশসহ লাশ উদ্ধার করি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন,প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে।রুমের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রিপার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited