শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৬:২৪ পিএম, ২০২৫-১২-০৪
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাতকানিয়ায় কর্মরত ২ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলার কেরানিহাট বান্দরবান সড়কের সত্যপীর মাজারে আগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বান্দরবান জেলার আর্মিপাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) এবং মোহাম্মদ কাদের। আহতরা হলেন- বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম এবং খবরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম। বাকি একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পূবালী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং এসময় আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে নেয়া হলে আরেকজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, আমরা ঘাতক বাসটিকে আটক করেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited