চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বেতন বৈষম্য দূরীকরণসহ রেল শ্রমিকদের ৫ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে : এস এম লুৎফর রহমান

চট্টগ্রামে বিআরইএল-এর মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:৪৩ পিএম, ২০২৫-১১-২৭

বেতন বৈষম্য দূরীকরণসহ রেল শ্রমিকদের ৫ দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি ও
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান বলেছেন, রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদের উপর দীর্ঘদিন যাবত অন্যায় ও জুলুম চলছে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের শ্রমিকরা যেখানে নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহণ করছে সেখানে রেল শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে রেল শ্রমিকদের বেতন বৈষম্য দূর করা সহ তাদের ৫ দফা ন্যায্য দাবি মেনে নিতে হবে।
তিনি আজ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)–চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সিআরবি চত্বরে এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সভাপতি মো: মনিরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে এবং আঞ্চলিক সেক্রেটারি এমরান হোসাইন এর সঞ্চালনায়  এতে বিশেষ অতিথি ছিলেন বিআরইএল এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সেলিম পাটওয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি আ: আজিজ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. আসাদুল্লাহ শিশির, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. মাহমুদুল হাসান। সিআরবি শাখার সভাপতি মোহাম্মদ আমানুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্মচারীরা বেতন বৈষম্য, গ্রেড জটিলতা এবং বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু এ বিষয়ে এখনো কার্যকর কোন সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় তারা মাঠে নামতে বাধ্য হয়েছেন। রেলওয়ের হাজারো কর্মচারীর ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারি অফিসে ঘুস দুর্নীতির বন্ধ করতে হলে দ্রুত বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা করতে হবে। সরকারি কর্মচারীদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।
উত্থাপিত ৭ দফা দাবি
১. বেতন গ্রেড ২০টি থেকে কমিয়ে ১০টি করা, সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত ১:৪৪ নির্ধারণ করে বৈষম্য দূর করতে হবে।
২. চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা, শিক্ষা ভাতা ৭,০০০ টাকা, যাতায়াত ভাতা ৪,০০০ টাকা, রেশন ভাতা ৬,০০০ টাকা, টিফিন ভাতা ৩,০০০ টাকা, ধোলাই ভাতা ১,০০০ টাকা এবং বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে।
৩. পেনশন ১০০% প্রদান এবং গ্র্যাচুইটি প্রতি ১ টাকায় ২৩০ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
৪. অবসরপ্রাপ্ত মাসিক নীট পেনশনভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রে
৬৫ বছরের ঊর্ধ্ব পেনশনভোগীর নীট পেনশনের পরিমাণ ৮০% বৃদ্ধি,
অন্যান্যদের ক্ষেত্রে ৭০% বৃদ্ধি করতে হবে।
৫. পূর্বের ন্যায় ৪ বছর পূর্তিতে সিলেকশন গ্রেড এবং ৮, ১২ ও ১৫ বছর পূর্তিতে ৩টি টাইম স্কেল পুনরায় চালু করতে হবে।
৬. পে-স্কেল থেকে প্রায় ১০ বছর বঞ্চিত থাকায় ০১/০৭/২০২৫ ইং থেকে ৯ম পে-স্কেল কার্যকর করতে হবে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর