চট্টগ্রাম   সোমবার, ১২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

পটিয়া প্রতিনিধি :    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-১০-১১

দুর্গোৎসবকে ঘিরে পটিয়া থানায় মতবিনিময় সভা, এনসিপির টহল টিম গঠন

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল রাতে পটিয়া থানা পুলিশের উদ্যোগে সুধীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (NCP) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আরমান আজাদ, যুগ্ম সদস্য সচিব মীর মনছুরুল ইসলাম, আরফাতুর রহমান, NCP পটিয়া উপজেলা সদস্য ইঞ্জিনিয়ার আবদুর রশিদ এবং জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলার মুখ্য সংগঠক মিছকাত আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবু উবায়দা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও নবীন সদস্য অভি-সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা, পূজামণ্ডপগুলোর সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি (NCP) ও জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে স্বেচ্ছাসেবী টহল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। টিমটি পটিয়া থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, "ধর্মীয় সম্প্রীতি, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। পটিয়ায় শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।"

তিনি আরও বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার— সম্প্রীতি ও সৌহার্দ্যে গড়ে উঠুক নিরাপদ পটিয়া।"
 

রিটেলেড নিউজ

আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

আরব আমিরাতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

রাউজান প্রতিনিধি : : মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায়...বিস্তারিত


শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

শেষ মুহুর্তে দম ফেলার ফুরসত পাচ্ছেনা রাউজানের প্রতিমা শিল্পীরা 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা : হাতে গোনা আর কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে সনাতনী সস্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় à¦...বিস্তারিত


কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত


মধ্যরাতে পটিয়ায় ভয়াবহ দুর্ঘটনা: পূরবী বাসের চাপায় অটোচালক নিহত

মধ্যরাতে পটিয়ায় ভয়াবহ দুর্ঘটনা: পূরবী বাসের চাপায় অটোচালক নিহত

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক অটোরিকà...বিস্তারিত


চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া ও মাতামুহুরীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সং...বিস্তারিত


টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফে পিকআপ সিএনজি সংঘর্ষে নিহত ১, কলেজ শিক্ষকসহ আহত ৫

টেকনাফ প্রতিনিধি : : টেকনাফ কক্সবাজার সড়কে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একযাত্রী নিহত হয়েছেন। এসময় কলেজ শিক্ষকসহ অপà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর