চট্টগ্রাম   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬  

শিরোনাম

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৫ পিএম, ২০২৬-১১-১৬

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’

নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ভূমি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পরে ফোন করে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মো. জাফরের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান প্রায় ১০ মাস আগে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।


তিনি ওই সময় স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে ছিলেন। দেশে ফেরার পর রায়হান আর যোগাযোগ করেনি।
তবে গত বুধবার আবার ফোন করে চাঁদা দাবি করা হয়। 
তিনি আরও জানান, রোববার রাতে দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে তাঁর ভবনের দ্বিতীয় তলার একটি জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে।

যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতো না। গুলির ঘটনার পর তাঁকে ফোন করে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস’।
জানা যায়, নগরের বিভিন্ন এলাকায় বড় সাজ্জাদের হয়ে ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছে চাঁদা দাবি করে রায়হান ও ডেভিড ইমন। ডেভিড ইমন গ্রেপ্তারের পর রায়হান চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। তবে ফেসবুক পোস্টে রায়হান দাবি করেছে, ‘তার নাম ব্যবহার করে অন্যরা এসব অপকর্ম করছে’।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বাংলানিউজকে বলেন, বাড়ির মালিক জাফর ভূমি কেনাবেচার সঙ্গে যুক্ত। তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানা গেছে। রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভবন লক্ষ্য করে গুলি ছোড়ে। 

তিনি আরও বলেন, সন্ত্রাসী রায়হান ও ঘটনার শিকার ব্যক্তির বাড়ি রাউজান উপজেলায়। তারা দুইজন দুইজনকে চিনেন। এ ঘটনায় থানায় মামলা করতে আসতে বলা হয়েছে। তিনি পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সোমবার বিকেলে মামলা করতে আসবেন বলে জানিয়েছেন। 

রিটেলেড নিউজ

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে বাস্তবায়ন করা হবে : ডিসি 

নিজস্ব প্রতিবেদক : জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে ও যথাযথ মান বজায় রেখে বাস্তবায়নের বিষয়ে গুর...বিস্তারিত


ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

ভাণ্ডালজুরি পানি শোধনাগার প্রকল্পে আর্থিক অসংগতি

নিজস্ব প্রতিবেদক : প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত চট্টগ্রাম ওয়াসার ভাণ্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পে আর্থà...বিস্তারিত


রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

রাসমণি ঘাটে আগুন, পুড়েছে ৩০ জেলের ঝুপড়ি ঘর

নিজস্ব প্রতিবেদক : নগরের কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায়  ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে।  সোমব...বিস্তারিত


সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিভাসু’তে ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ সোমবার ‘এনভায়রনমেন্টাল অ্à...বিস্তারিত


ভোরের আলোয় সুস্থতার খোঁজে

ভোরের আলোয় সুস্থতার খোঁজে

নিজস্ব প্রতিবেদক : ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েন তারা। নগরের অধিকাংশ মানুষ যখন দিনের কর্মব্যস্ততা শুরুর প্রস্তুতি নে...বিস্তারিত


বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর