শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৯ পিএম, ২০২৬-১১-০৩
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৪৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) অভিযানের ফলাফল মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন রয়েছেন।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় ১৩৭ জন ও সাজা পরোয়ানায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁদের মধ্যে একজন মাদক বহনকারী এবং ৮৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৪৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে মোট ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৩৫টি মাদক মামলা করা হয়েছে। অভিযানে ১৭ হাজার ৪৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ১৮৮ লিটার চোলাই মদ, ছয় বোতল বিদেশি মদ এবং ৬৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে আটজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৪৯ জনের মধ্যে ৪১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৩৮৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭০, লক্ষ্মীপুরে ৪৩, কক্সবাজারে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, ফেনীতে ১৮, নোয়াখালীতে ১৭, রাঙামাটিতে ১২, বান্দরবানে আট, খাগড়াছড়িতে সাত ও চাঁদপুরে ৩৭ জনকে আটক করা হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম বন্দরের পোর্ট বিল পরিশোধে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। এতে লেনদà§...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : নগরবাসীর পুলিশি সেবা নিশ্চিত করা, হয়রানি কমানো এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরà§...বিস্তারিত
সীতাকুণ্ড প্রতিনিধি : : সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) সামনে লরির ধাক্কায় একটি বাস à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল দলিল তৈরি করে সরকারি অর্পিত সম্পত্তি আত্মসাতের চেষ্টার মামলায় মো. সাদেক à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited